Homeরেসিপিকাইরি মুর্গ টিক্কা

কাইরি মুর্গ টিক্কা

উপকরণ
৪০০ গ্রাম বোনলেস চিকেন লেগপিস

প্রথম ম্যারিনেশনের জন্য :
1/4 চাচামচ নুন
1/4 চাচামচ কাঁচালঙ্কা বাটা
1 চাচামচ আদাবাটা
11/2 রসুন বাটা
1/2 চামচ মল্ট ভিনিগার

দ্বিতীয় ম্যারিনেশনের জন্য :
1 কাপ জল ছাড়া টক দই
1 চিজ় কিউব, ম্যাশ করা
1টা কাটা আমের পেস্ট
1/4 হলুদ লঙ্কা গুঁড়ো
2 টেবিলচামচ ধনে পাতা থেঁতো করা
1/2 টেবিলচামচ পুদিনা পাতা থেঁতো করা
1 চাচামচ কাঁচা লঙ্কা বাটা
নুন স্বাদমতো
1/2 টেবিলচামচ তেল
2 টেবিলচামচ ধনে গুঁড়ো
1/4 চাচামচ গরম মশলা
1/2 চাচামচ আমচুরগুঁড়ো
1 চাচামচ গোলমরিচ গুঁড়োনো
1 টেবিলচামচ ক্রিম
1 কাপ ব্রেডক্রাম্ব

পরিবেশনের জন্য লাগবে
মাখন স্বাদের জন্য
1 চিমটে চাট মশলা
1টা পাতিলেবুর রস

পদ্ধতি : মাংস থেকে জল ঝরিয়ে নিয়ে প্রথম ম্যারিনেট করার মিশ্রণটা ভালো করে মাখান৷ এবার এই ম্যারিনেট করা মাংস ঘণ্টাদুয়েকের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিন৷
ম্যারিনেট করা মাংসটা বের করুন, মশলা থেকে স্রেফ মাংসটা তুলে নিন৷ এবার দ্বিতীয় ম্যারিনেশনের মিশ্রণটি মাখান৷ আরও ঘণ্টা দুয়েক মাংসটা ফ্রিজে রেখে দিন৷
মাংসের টুকরোগুলোকে স্কিউয়ারে গেঁথে নিন৷ মাঝারি গরম তন্দুরে রেখে রোস্ট করুন৷ মাইক্রোওয়েভ হলে ২০০ ডিগ্রি সেলসিয়াস প্রি-হিটেড মাইক্রোওয়েভে ১২ মিনিটের জন্য রান্না করুন৷ এরপর মাখন লাগিয়ে দু’ তিন মিনিট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন৷ শেষে লেবুর রস ও চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments