Homeক্যাম্পাসঢাবি ‘গ’ ইউনিটের ভর্তিযুদ্ধে সাড়ে ৩৩ হাজার শিক্ষার্থী

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তিযুদ্ধে সাড়ে ৩৩ হাজার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গত বছরের মতো এবারও দেশের আট বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷

শুক্রবার (৩ জুন) বেলা ১১টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টার এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ।

এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৩ হাজার ৬৯৩ জন ভর্তিচ্ছু৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী৷ গত বছর আসনপ্রতি গড়ে পরীক্ষার্থী ছিল ২১ জন।

গত বছরের মতো এবারও ‘গ’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হবে ৪৫ মিনিট। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments