বিশ্বনাথ প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি-ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (৪ জুন) বেলা ২টায় আ’লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপর গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সভায় বক্তব্য দেন উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মখদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আ’লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, জেলা শ্রমিক লীগের সদস্য শংকর চন্দ্র দাশ, আ’লীগ নেতা শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট প্রমুখ।



