বিশ্বনাথ প্রতিনিধি:: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সিলেটের বিশ্বনাথের যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য আওয়ামী লীগ পোর্টস মাউথ’র সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী সমুজ আলীর পক্ষ থেকে এলাকার ৭৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুরে কাজিরগাঁও গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কাজিরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে ও সংগঠক আল তাহমিদের পরিচালনায় বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী মাওলানা আবদুল করিম, কাজিরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শামীম আহমদ, ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম জয় প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ৩০ কেজি, আলু ৫ কেজি, পেয়াঁজ ৩ কেজি, ডাল ২ কেজি, সোয়াবিন ২ লিটার, রসুন ১ কেজি, লবন ১ কেজিসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী হাজী সমুজ আলী ইতিমধ্যে গরীব অসহায় পরিবারে পাকা করে বাড়ি নির্মাণ, কালভার্ট নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, করোনা মহামারির সময় খাদ্য সামগ্রী বিতরণসহ দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।



