Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদসাংবাদিকরা সমাজের দর্পণ : বিশ্বনাথে প্রবাসী দুলাল আহমদ

সাংবাদিকরা সমাজের দর্পণ : বিশ্বনাথে প্রবাসী দুলাল আহমদ

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ করেছেন সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দুলাল আহমদ। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তিনি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেন।
সৌজন্য সাক্ষাতে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহলে, সাংবাদিক তজম্মূল আলী রাজু, সাইফুল ইসলাম বেগ, এমদাদুর রহমান মিলাদ, আব্বাস হোসেন ইমরান।
সৌজন্য সাক্ষাতকালে প্রবাসী দুলাল আহমদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকদের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি উঠে আসে পত্র-পত্রিকায়। সকল দুর্যোগকালীন সময়ে সাংবাদিকরা সবার আগে মানবতার কল্যাণে এগিয়ে আসেন। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কলমের মাধ্যমে দূর্যোগপূর্ণ মানুষের ইতিকথা তুলে ধরেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments