Homeবাংলাদেশএসআই পরীক্ষা শুরু ২০ জুলাই

এসআই পরীক্ষা শুরু ২০ জুলাই

পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মেডিক্যাল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ২০ জুলাই এ পরীক্ষা শুরু হবে। 

সোমবার (১৮ জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ‌্যান্ড প্লানিং শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থী প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রার্থীদের মধ্যে যারা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হবেন তাদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করা হবে। ফলে একজন সুযোগ্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ-সক্ষম প্রার্থীকে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)  হিসেবে নিয়োগ দেওয়া হবে। 

প্রার্থীদের এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই বিজ্ঞপ্তির অন্যান্য আবশ্যকীয় নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেউ পরীক্ষার নির্ধারিত তারিখ বা সময় অনুযায়ী উপস্থিত না হলে তিনি চাকরি করতে আগ্রহী নন বলে বিবেচিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments