Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিজীবাণু থাকায় আলু রপ্তানি হচ্ছে না

জীবাণু থাকায় আলু রপ্তানি হচ্ছে না

দেশের আলুতে জীবাণু থাকায় সম্ভাবনা সত্ত্বেও রপ্তানি করা যাচ্ছে না। মাটিতে সমস্যার কারণে এ জীবাণু আলুতে ঢুকেছে। তবে তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। কারণ আলু সিদ্ধ করে খেলে জীবাণু থাকে না।

শ‌নিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ক্যা‌পি‌টেল মা‌র্কেট জার্না‌লিস্ট ফোরামে (সিএম‌জেএফ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো-২০২২ নিয়ে যৌথভা‌বে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং মার্কিন কৃষি বিভাগ সমর্থিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প।

সংবাদ সম্মেলনে বিএফএসএর চেয়ারম্যান মো. আব্দুল কাইউম বলেন, আমাদের দেশে আলুতে জীবাণু আছে। পুনরায় পরীক্ষা করে দেখেছি, এটার ভেতরে এক ধরনের জীবাণু আছে যেটা অন্য দেশ গ্রহণ করে না। অর্থাৎ উৎপাদনেই সমস্যা। এখন বিদেশে থেকে বীজ এনে ওই মানের আলু উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। তাহলে হয়তো জীবাণু থাকবে না। তখন আমাদের দেশে থেকে উন্নত বিশ্বে আলু রপ্তানি করা যাবে।

তিনি বলেন, আমরা ল্যাবে পরীক্ষা করে দেখেছি আসলেই এতে জীবাণু আছে। আমরা হয়তো তেমন কিছু দেখি না। কিন্তু ওরা (উন্নত দেশ) সব কিছু পরীক্ষা করেই খাদ্যপণ্য নেয়।

তিনি আরও বলেন, চিংড়ি রপ্তানির সময় প্রথমে আমাদের অনেক সমস্যা হয়েছিল। ইউরোপীয় কমিশনের পরামর্শে আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হওয়ায় এখন চিংড়ি রপ্তানিতে কোনো সমস্যা হয় না। এখন আমরা যে সার্টিফিকেট দিচ্ছি সেটাই তারা গ্রহণ করছে।

আলুতে জীবাণুর সমস্যা কীভাবে দূর যায়- এমন প্রশ্নের জবাবে বিএফএসএ এর সদস্য মো. রেজাউল করিম বলেন, আমাদের দেশের মাটিতে কিছু সমস্যা রয়েছে। এটি ওভার নাইট দূর করা সম্ভব নয়। এ কারণে সম্ভাবনা থাকা সত্ত্বেও রাশিয়ার বাজারে আলু রপ্তানি করতে পারছি না। এখন উন্নত জাতের আলু উৎপাদনে চেষ্টা চলছে যাতে করে অনুজীব আলুর ভেতরে প্রবেশ করতে না পারে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments