Homeবিনোদনমা হতে যাচ্ছেন মাহিয়া মাহি

মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি মা হতে চলেছেন।

সোমবার তিনি নিজেই তার ফেসবুকে এ খবর জানিয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মাহির এ পোস্টে তার সহকর্মীসহ অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। সুন্দর আগামীর জন্য শুভকামনা জানাচ্ছেন তারা।

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। এটি ছিল মাহির দ্বিতীয় বিয়ে।

এর আগে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। গত বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments