Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাসাফজয়ী ফুটবলারদের দ্বিগুণ ক্ষতিপূরণ দিলেন কিরণ

সাফজয়ী ফুটবলারদের দ্বিগুণ ক্ষতিপূরণ দিলেন কিরণ

সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরেন বাংলাদেশের মেয়েরা। সেদিন স্বপ্নের ছাদখোলা বাসে যাত্রা করে দেশবাসীর সঙ্গে আনন্দ-উল্লাসে শামিল হন তারা।

কিন্তু এই আনন্দের মাঝে লাগেজ থেকে টাকা এবং ডলার চুরির দুঃসংবাদ পেতে হয়েছিল তাদের। তবে ইতোমধ্যে তাদের হারানো টাকার ক্ষতিপূরণ দিয়েছে বাফুফে।

এছাড়া আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) কৃষ্ণা, শামসুন্নাহার এবং সানজিদাকে ক্ষতিপূরণ দেন মহিলা লিগ কমিটির চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ।

আজ আনুষ্ঠানিক ভাবে লিগ কমিটির দায়িত্ব নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন। এক যুগেরও বেশি সময় লিগ কমিটির দায়িত্বে ছিলেন সালাম মুর্শেদি। তার পদত্যাগর পর নিজেই এই দায়িত্ব নিয়েছেন বাফুফে সভাপতি। এই বিষয়ে সংবাদ সম্মেলনে এসে জানালেন কৃষ্ণাদের হারানো টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

সালাউদ্দীন বলেন, ‘বাচ্চা মেয়েদের টাকা হারিয়ে গেছে। আমরা যারা এখানে চেয়ারে বসে আছি আমাদের তো ব্যক্তিহত একটা কর্তব্য আছে। এই কর্তব্যের কারণে আমি টাকাটা দিয়ে দিয়েছি যেন ওরা খুশি থাকে। এটা বাফুফের ফান্ড থেকে দেওয়া হচ্ছে না। এটা ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হচ্ছে। আর এটা আমার ব্যাক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়নি। মাহফুজা আক্তার কিরণের ব্যাক্তিগত ফান্ড থেকে দেওয়া হচ্ছে। ’

বাফুফের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফুটবলার তহুরা খাতুনও। ক্ষতিপূরণ পাওয়ার ফলে দলের সকলেই খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন এই নারী ফুটবলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments