Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজজামিন নিলেন ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রী

জামিন নিলেন ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রী

ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় লালবাগ থানায় দায়েরকৃত মামলায় বহিষ্কৃত ৯ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩ অক্টোবর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বহিষ্কৃত ৯ নেত্রী হলেন, সহসভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

আদালতে তাদের পক্ষে ছিলেন, আইনজীবী নোমান হোসাইন তালুকদার ও মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ইডেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার বাদী হয়ে লালবাগ থানায় এ মামলা করেন। ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানার বিরুদ্ধে মামলা দায়েরের পর অপরপক্ষকেও আসামি করে পাল্টা মামলা করেন তিনি। রিভা-রাজিয়ার অনুসারী হিসেবে পরিচিত তিনি।

এর আগে, ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে মামলার আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments