Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসদেশের সব স্কুল-কলেজে মাউশির নতুন নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজে মাউশির নতুন নির্দেশনা

দেশের সরকারি ও বেসরকারি সব স্কুল-কলেজের জন্য নতুন নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২ অক্টোবর) মাউশি এক অফিস আদেশে জানায়, মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ১৭তম সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলা’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে আরও বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে নিজ নিজ অবস্থানে এক মিনিট দাঁড়িয়ে মাদককে না বলা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে এ কর্মসূচি পালনের জন্য বলা হলো।

এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments