Homeবাংলাদেশআগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি

আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি

আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকবে না। আগামী সপ্তাহের শেষের দিকে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে লঘুচাপের প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

বুধবার আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি রয়েছে। সমস্যা হবে না, এটি হয়তো উপকূলে উঠে আজ-কালের মধ্যে শেষ হয়ে যাবে। সিগন্যাল যেটা আছে সেটা আপাতত থাকবে। আবহাওয়া ভালোর দিকে যাচ্ছে। বৃষ্টি কমে যাবে।’

এখন রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি জানিয়ে তিনি বলেন, ‘পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ডিমলায় ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেটেও বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামেও বৃষ্টি রয়েছে।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments