Homeআজকের শীর্ষ সংবাদ৪৪ বিলিয়ন ডলারেই টুইটার!

৪৪ বিলিয়ন ডলারেই টুইটার!

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনার সিদ্ধান্তে ফিরে এসেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

এর আগে তিনি যে দামে টুইটার কিনতে চেয়েছিলেন সেই দামেই আবার কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

অর্থাৎ টুইটার কিনতে শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার খরচ করবেন মার্কিন এই ধনকুবের।

মঙ্গলবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এদিকে, ইলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার টুইটারের শেয়ারমূল্য ১২.৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ মার্কিন ডলারে উঠে যায়। এছাড়া ইলন মাস্কের টেসলার শেয়ারমূল্যও বেড়ে যায় ১.৫ শতাংশ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments