হাফ টাইমের আগ মুহূর্তে গোল করলেন তুকী ফরোয়ার্ড চালহানোগ্লু । তিনি ডি বক্সের বাইরে থেকে করলেন প্লেসিংশটে করেন গোল। ওই গোলই পার্থক্য করেদিলো ম্যাচের।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের মাঠ সান সিরো থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরেছে বার্সেলোনা।
লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বার্সেলোনা। অন্যদিকে সেরিআয় আট ম্যাচের চারটিতেই হেরে কোণঠাসা ছিল ইন্টার। তারাই চ্যাম্পিয়নস লিগে এসে হারিয়ে দিলো বার্সাকে।
শুরু থেকেই আক্রমণে প্রাধান্য ছিল বার্সেলোনার। বল দখলে রেখে খেলতে থাকে তারা। কয়েকটি সুযোগও তেরি করেছিল। কিন্তু রবার্ট লেভানডস্কি, রাফিনহারা গোলমুখ খুলতে পারেননি।
বাংলাপেইজ/এএসএম



