কয়দিন আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে তার সফর নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন তিনি।
বুধবার (৫ অক্টোবর) এই তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে। টানা ১৮ দিনের দুই রাষ্ট্র যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সফর শেষে গত সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।
বাংলাপেইজ/এএসএম



