Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনলাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

লাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও অভিনয়শিল্পী মাসুম আজিজ হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার সকালে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে।

তাঁর স্ত্রী সাবিহা জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হৃদরোগজনিত সমস্যার কারণে ৩ অক্টোবর তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

জানা গেছে, কয়েক বছর ধরে ক্যানসার ও হৃদ্রোগে ভুগছেন মঞ্চ ও টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও নিদের্শক মাসুম আজিজ। ২০১৭ সালে তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়।

শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের একুশে পদক লাভ করেন গুণী অভিনেতা মাসুম আজিজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments