Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশনির্বাচনে অংশ না নিলে দায়ভার সরকারের নয়

নির্বাচনে অংশ না নিলে দায়ভার সরকারের নয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে, সে দায়ভার সরকারের নয়— যুক্তরাষ্ট্র সফরে সরকারের পক্ষ থেকে এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে গিয়ে একথা বলেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় সরকারের এই মনোভাব তুলে ধরা হয় বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন, নির্বাচন ফ্রি এবং ফেয়ার হওয়া চাই। আমরা এ বিষয়ে তাকে জানিয়েছি- নির্বাচন সুষ্ঠু হবে। তবে কোনও রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়ভার আমাদের নয়।

এসময় র‌্যাব ও বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে ভোট দেওয়ার সময় সাধারণ পরিষদ হলে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments