Homeআজকের শীর্ষ সংবাদনতুন চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

নতুন চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

দেশের শিক্ষাখাতে যুব্ত হচ্ছে আরও চারটি বিশ্ববিদ্যালয়। যেগুলোর প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এরমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের ওপর মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বাকি একটি বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত ১৩ অক্টোবর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রতিবেদনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠা হতে যাওয়া নতুন চারটি বিশ্ববিদ্যালয় হলো- নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments