Homeবাংলাদেশখুলনাখুলনায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, রেল স্টেশনে ভাঙচুর

খুলনায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, রেল স্টেশনে ভাঙচুর

গণসমাবেশে অংশ নিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে তারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।

বিপুল সংখ্যক পুলিশ স্টেশন চত্বরে অবস্থান নিয়েছে। বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা কর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাঁধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments