Homeবাংলাদেশখুলনাখুলনায় বিএনপির সমাবেশ শুরু

খুলনায় বিএনপির সমাবেশ শুরু

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এ সমাবেশ হচ্ছে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ শনিবার তৃতীয় গণসমাবেশ হচ্ছে বিভাগীয় শহর খুলনায়।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তব্য শুরু হয়।

গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments