Homeআজকের শীর্ষ সংবাদচীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শি জিনপিংয়ের কাছে পাঠানো একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার পুনর্নির্বাচন নিঃসন্দেহে আপনার দক্ষ নেতৃত্ব, সাফল্য ও দৃষ্টিভঙ্গির জন্য আপনার ওপর চীনের জনগণের এবং সিপিসির আস্থা ও বিশ্বাসের উপযুক্ত স্বীকৃতি।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে বলা হয়েছে, ‘আমি সিপিসির ২০তম কংগ্রেসের সফল সমাপ্তির জন্যও আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments