Homeআজকের শীর্ষ সংবাদফুটবল অপছন্দ করা মেয়েটি বাংলাদেশের অধিনায়ক

ফুটবল অপছন্দ করা মেয়েটি বাংলাদেশের অধিনায়ক

আসমাউল মুত্তাকিন: ইচ্ছা ছিল অন্য কিছু হবেন। সেই অনুযায়ী করেছিলেন পরিকল্পনাও। কিন্তু বড় ভাইয়ের ইচ্ছা ছিল বোন হবেন ফুটবলার। হলো তাই। বাংলাদেশ বয়সভিত্তিক নারী ফুটবল দল ‘অনুর্ধ্ব- ১৫’ এর অধিনায়ক রোমা আক্তারের গল্পটি ঠিক এমনই। ফুটবল খেলাটা কখনোই তার পছন্দের তালিকায় ছিল না। কিন্তু বড় ভাই মোহাম্মদ জাহিদের চাওয়া পূরণ করতেই বল পায়ে নিয়ে মাঠে নেমে পড়েন এই কিশোরী।

রোববার সংবাদ সন্মেলন শেষে গণমাধ্যমকর্মীরা যখন তাকে ঘিরে ধরল, ঠিক তখনই অকপটে এমন কথা জানালেন ১৫ না পেরোনো এই ফুটবলার। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে বেড়ে ওঠা রোমার। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছোট। বাবা চানমিয়া পেশায় কৃষক। মা গৃহিনী। ছোটবেলা থেকেই রোমার লক্ষ্য ছিল ভিন্ন। কিন্ত বড় ভাইয়ের প্রবল ইচ্ছা কাছে অপছন্দের খেলাটি প্রিয় হয়ে উঠল তার। শুরুতে মা আপত্তি করলেও পরে আর করেনি। তবে গ্রামের মানুষজন নানা কথা বলত। গতকাল বাফুফে ভবনে রোমা বলছিলেন সে কথা, ‘গ্রামে মানুষজন মেয়েদের ফুটবল খেলাকে পছন্দ করত না। আমি এগুলো শুনতাম না। যেহেতু শুরু থেকে পরিবার আমাকে সমর্থন দিয়েছে। আমি চালিয়ে গিয়েছি। তবে মাঝে মাঝে আম্মু বকা দিত। এখন দেয় না।’

কিশোরগঞ্জের জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়ন করছেন রোমা। ফুটবলের শুরুটা সপ্তম শ্রেণিতে থাকালীন। এর  মাঝে বঙ্গমাতা টুর্নামেন্টে, ঢাকা বিভাগ ও জেএএফ কাপ খেলেছেন কিশোরগঞ্জের এই কিশোরী। জেএএফ কাপ খেলাকালীন সময়ে জাতীয় দলের সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটনের চোখে পড়েন তিনি। তারপরের গল্পটা স্বপ্নের মতো। চলতি বছরের জুনে টানা পাঁচমাসের অনুশীলনের পর আসন্ন সাফ অনুর্ধ্ব- ১৫ উপলক্ষে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান রোমা। তবে মাত্র দুই বছরের মধ্যে জাতীয় দলে সুযোগ ও অধিনায়কের দায়িত্ব দুটোই রোমার কাছে স্বপ্নের মতো। তিনি বলেন, ‘প্রথমবারে মতো বাংলাদেশের জার্সি পড়ব। এটা গর্বের বিষয়। আমি যখন খেলা শুরু করি তখন ভাবতাম একদিন বাংলাদেশ দলের হয়ে খেলবো।  কিন্তু এতো তাড়াতাড়ি তা পূরণ হবে ভাবিনি।’

রোমার পছন্দের খেলোয়াড় বাংলাদেশে জাতীয় দলের নারী ফুটবলার মাসুরা পারভীন।  মাসুরা খেলেন সেন্টার ব্যাক পজিশনে। রোমাও খেলেন ওই পজিশনে।  এ প্রসঙ্গে রোমা বলেন, ‘মাসুরা আপু ( বাংলাদেশ নারী দলের ফুটবলার মাসুরা পারভীন) খেলা ভালো লাগে। আমি মূলত আপুর পজিশনে খেলি।’

আগামী ১ নভেম্বর ঢাকায় বসছে বয়সভিত্তিক নারী সাফ অনুর্ধ্ব-১৫ টুর্নামেন্ট। এই আসরে স্বাগতিক বাংলাদেশে ছাড়াও অংশ্রগ্রহণ করছে নেপাল ও ভুটান। তিন দলের ডাবল লিগ পদ্ধতির এই আসরটি শেষ হবে ১১ নভেম্বর। সবোর্চ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। সবগুলো ম্যাচই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। দলের প্রস্তুতি সর্ম্পকে এই অধিনায়ক বলেন, ‘ আসর উপলক্ষে নেপাল ও ভুটান অনুশীলন করেছে। তারা ভালো টিম। আর প্রতিপক্ষকে দূর্বল ভাবতে নেই। আমরাও কঠোর অনুশীলনের মধ্যে ছিলাম। যেহেতু ওদের সাথে ম্যাচ। ওদের সাথে খেলতে হলে ভালো প্র্যাক্টিস করতে হবে। আমরা ওভাবে প্র্যাক্টিস করেছি। ভালো খেলবো।’

চলতি বছরে সাফ চ্যাম্পিয়ন হয়েছে ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। বড় বোন সাবিনা খাতুন -মারিয়া মান্ডার মতো বয়সভিত্তিক সাফের ট্রফি জিততেন চান রোমা, বলেন, ‘ আমরা অনেকদিন থেকে অনুশীলন করতেছি। বাসা থেকে দূরে আছি। আমাদের টার্গেট ট্রফি। এই ট্রফির জন্য কষ্ট করছি। তাই ট্রফি পেলে ভালো লাগবে। আপুদের মতো ট্রফি জিতে করতে চাই।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments