রাজধানীর আলোচিত বেসরকারি কেয়ার মেডিকেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নানা অভিযোগে আন্দোলনসহ বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি একাধিক কারণ উল্লেখ করেছেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ, ঢাকা বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) এর শর্তসমূহ প্রতিপালন না করায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্মারকের মাধ্যমে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। মন্ত্রণালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টে রিট পিটিশন নং-১৮৪১৮/২০১৭ দায়ের করার মাধ্যমে কার্যক্রম চলু রাখে। গত ২৬ জুলাই তারিখে রিট পিটিশনটি প্রত্যাহার করা হয়।’
পাঁচ বছরেও কলেজ কর্তৃপক্ষ কলেজটির মানোন্নয়ন করতে পারেনি এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এ অবস্থায় গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের ২/১-এ, ইকবাল রোডে অবস্থিত বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ অনুমোদন বাতিল করা হয়েছে।
বাংলাপেইজ/এএসএম



