Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশহাসপাতালে ভর্তি বিচারপতি মানিক

হাসপাতালে ভর্তি বিচারপতি মানিক

গাড়িতে হামলার ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার বিকেলে পল্টনে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলার পর চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘হামলায় মাথায় আঘাত পেয়েছি। তারপর থেকে মাথায় প্রচুর ব্যথা করছে। ডাক্তাররা সবাই বলছিলেন এমআরআই করতে। তাই আমি ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছি৷’

তিনি বলেন, ‘ডাক্তাররা অবজারভেশনে থাকতে বলেছেন৷ তাই হাসপাতালে ভর্তি হওয়া। এমআরআই করানোর প্রস্তুতি চলছে।’

এর আগে বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলাকালে সেখানকার রাস্তায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মানিকের ওপর হামলার ঘটে বলে দাবি করেন তার গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments