Homeআজকের শীর্ষ সংবাদশিক্ষক নিয়োগের ফল প্রকাশের সময় পেছাল

শিক্ষক নিয়োগের ফল প্রকাশের সময় পেছাল

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করার চিন্তাভাবনা ছিল। কিন্তু কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করা হবে যাতে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকরা পাঠদান শুরু করতে পারেন।

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments