Homeবাংলাদেশবুয়েট শিক্ষার্থী পরশের দাফন সম্পন্ন

বুয়েট শিক্ষার্থী পরশের দাফন সম্পন্ন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী ফারদিন নূর পরশের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এ সময় পরশের পরিবারের সদস্য ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

এর আগে নিখোঁজের তিনদিন পর সোমবার ( ৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

ময়নাতদন্ত শেষে আজ দুপুর পৌনে ১টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে পরশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ। বাদ জোহর বুয়েট ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর ডেমরার কোণাবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নেয়া হয় তার পৈত্রিক নিবাস দেলপাড়া এলাকায়।

সকালে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ ফরহাদ জানান, ফারদিন নূর হত্যার শিকার হয়েছেন।

নিহত ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন ফারদিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments