Homeবাংলাদেশ‘প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানি, জড়িত শিক্ষকদের চিহ্নিত’

‘প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানি, জড়িত শিক্ষকদের চিহ্নিত’

ঢাকা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয় আনার ঘটনায় জড়িত শিক্ষকদের চিহ্নিত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় যাদুঘরে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন আয়োজিত ৭১ এর গণহত্যা জাতিসংঘের স্বীকৃতির দাবিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে ২০২২ সালের এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নের পেছনে জড়িত পাঁচ শিক্ষককে চিহ্নিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের অভিযুক্ত শিক্ষকদের নাম ও পরিচয় জানিয়েছেন।

তিনি বলেন- ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল বাংলা প্রথম পত্রের বিতর্কিত প্রশ্নটি করেছেন। প্রশ্নটির মডারেশেন (পরিশোধনকারী) করেছেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দীন শাওন, মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ, কুষ্টিয়া ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

উল্লেখ্য, এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন করা হয়। যা নিযে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments