ইতালির ভেনিস বাংলা স্কুল’র ১৭ বছর পূর্তি উৎসবে মেতেছিলো অভিবাসী বাংলাদেশিরা। কমিউনিটির সুধীজন থেকে শুরু করে সব স্তরের মানুষের মিলন মেলা বসেছিলো মেস্ত্রে স্থানীয় একটি হলরুমে। বাংলা স্কুলের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এসেছিলেন উৎসবি আমেজে। সবাই সেজেছিলেন বাহারি পোষাকে। শিশুদের উৎসাহ উদ্দীপনায় গোটা উৎসব যেনো রঙ্গিন হয়ে উঠেছিলো। ভেনিস বাংলা স্কুলের অভিভাবকদের নিয়ে আসা দেশি পিঠাপুলির পরশ সাজানো হয়েছিলো উপস্থিত সবার জন্য।
স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তৃতা রাখেন, কম্যুনিটির নেতৃবৃন্দ। বাংলা স্কুলের ১৭ বছরের ইতিহাস তুলে ধরেন সিনিয়র সহ সভাপতি এমডি আকতার উদ্দিন।
উপদেষ্টা পলাশ রহমান ও সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায় কুরআন থেকে তিলাওয়াত এবং কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়। স্কুলের শিক্ষার্থীদের জাতীয় সংগীত,ইতালিয়ান জাতীয় সংগীত, দলীয় সংগীত, নিত্য,কবিতা আবৃত্তির এবং স্থানীয় শিল্পীদের নাচে গানে মাতোয়ারা অনুষ্ঠান শেষ হয়। সংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আসিক ও রিয়াজ।
উক্ত অনুষ্ঠানে স্কুল পরিবারের আরো যারা উপস্থিত ছিলেন- নাসির উদ্দীন পান্না,হান্নান মিয়া, রুনুআক্তার, মোহাম্মাদউল্লাহ সোহেল, সুরাইয়া আক্তার, আসিক পলস্, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি, শহিদুল ইসলাম সুজন, ফকরুল চৌধুরী,জাওয়ার মোড়ল, সুমন সরকার,আফাই আলী, রিয়াজুর ইসলাম, কামরুজ্জামান উজ্জ্বল, আব্দুর রউফ, লিটন মিয়া সহ আরো অনেকে।
এছাড়াও স্কুলের সাথে ছিল ভেনিস’র সংবাদকর্মী ও মিডিয়া কর্মীরা।
মিউজিক’র সহযোগিতা করেন ভেনিস মিউজিক স্কুল’র সভাপতি আজাদ খান।
আরো উপস্থিত ছিলেন ইতালিয়ান স্কুলে প্রিন্সিপাল,স্কুলের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রবাসে বেড়ে উঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলা শিক্ষা দেওয়ার জন্য আহ্বান জানান।



