Homeআন্তর্জাতিকমালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানায়, মৃতদের মধ্যে ৯ জন ভারতের, একজন বাংলাদেশি নাগরিক।

দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, রাজধানী শহরের ইস্কান্দার মাগুতে অবস্থিত এম নিরুফেহি নামে একটি বাসা থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন পাশের সেনরোজ নামে বাসায় ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডে মৃতদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে মালদ্বীপ পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments