Homeআজকের শীর্ষ সংবাদলন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লন্ডনে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ( ৬ নভেম্বর) পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফের ডকসাইড ভ্যানুতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় লন্ডন ও লন্ডনের বাইরে থেকে মোট ৪৫ জন সদস্য অংশগ্রহণ করে। চারটি বিষয়বস্তুর ওপর আলোচনা করে বক্তরা।

‘প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকতা’ বিষয়ে কথা বলেন বিবিসি বাংলা বিভাগের প্রযোজক মোয়াজ্জেম হোসাইন । ‘কমিউনিটি টিভি সাংবাদিকতা” বিষয়ে চ্যানেল এস টিভির সাবেক চিফ রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মূহম্মাদ জুবায়ের এবং ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন রানার মিডিয়ার ডিরেক্টর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার আ স ম মাসুম। পাশাপাশি ‘সংবাদ তৈরিতে প্রচলিত ভুল পরিহারের করণীয়’ বিষয়ে আলোচনা তুলে ধরেন প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।

কর্মশালায় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মেট্রো অনলাইনে ডেপুটি পিকচার এডিটর বৃটিশ-বাংলাদেশী সাংবাদিক আবু আনাস চৌধুরী। তিনি মূলধারার মিডিয়ায় কাজ করার প্রেক্ষাপট, অভিজ্ঞতা ও সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। তিনি পূর্ব লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর ছেলে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি এমরান আহমেদ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালকের ভুমিকা পালন করেন প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ । সহযোগিতায় ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, এসিসটেন্ট সেক্রেটারী সাঈম চৌধুরী, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু ও নাজমুল হুসাইন ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারিদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয় । এসময় বক্তব্য রাখেন কর্মশালার স্পনসর ইউটেলাইজ প্রজেক্টের ফাউন্ডার মাহমুদ শাহনেওয়াজ ও ষ্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম জিইসিসি’র ডাইরেক্টর মোঃ আখলাকুর রহমান।

সমাপনীপর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি এমরান আহমেদ ভবিষ্যতে লন্ডনের বাইরেও এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে জানান ।

কর্মশালায় অংশগ্রহণকারি সদস্যদের অনেকেই এ ধরনের আয়োজনের ভূয়শী প্রশংসা করেন । তাঁরা বলেন, আমরা আজকের কর্মশালায় এসে অনেক কিছু জানলাম, শিখলাম। এখন কর্মশালা থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পেশাগত দায়িত্ব পালনে আরো ভালো করতে পারবো । তাঁরা লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে সময়োপযোগী এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments