Homeবাংলাদেশসাটুরিয়ায় শিক্ষক পেটানো সেই আল আমীন গ্রেফতার

সাটুরিয়ায় শিক্ষক পেটানো সেই আল আমীন গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার অন্যতম আসামি আল-আমীনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে আল আমীনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা করা হলে হামলাকারী আল আমীনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক নেতারা সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। উপজেলার সব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments