Homeবাংলাদেশআজ যুবলীগের সুবর্ণজয়ন্তী মহাসমাবেশ

আজ যুবলীগের সুবর্ণজয়ন্তী মহাসমাবেশ

আজ শুক্রবার আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী মহাসমাবেশ।

সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সংগঠনটি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক যুব মহাসমাবেশের আয়োজন করছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।

তিনি বলেন, ‘যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি সাব কমিটি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।’

সংবাদ ব্রিফিংকালে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেইন খান নিখিল উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments