Homeবাংলাদেশধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন, আহত ১৫ ফায়ার কর্মী

ধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন, আহত ১৫ ফায়ার কর্মী

রাজধানীর ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার অ্যন্ড এগ্রো নামে একটি কীটসৎনাশক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন ফায়ার কর্মী।

শনিবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় ৪ তলা ভবনের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫ টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যানপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে প্রায় ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ৪ তলা থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments