ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ জেতা ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামালো ব্রেন্টফোর্ড।
ইভান টনির জোড়া গোলে শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকা দল ব্রেন্টফোর্ড।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া করে সফরকারীরা। তবে ১৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। জটলা থেকে কয়েক দফায় উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন সেই ইভান টনিই।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে সমতা ফিরিয়ে আনে ম্যানসিটি। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। অতিরিক্ত ১০ মিনিটের খেলায় ৮ম মিনিটে কপাল পোড়ে পেপ গার্দিওলার দলের। ডাসিলভার ক্রস থেকে ফাঁকায় দাঁড়ানো ইভান টনি নিজের ও দলের ২য় গোল করলে মৌসুমের ৪র্থ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।
১৫ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে উঠে আসে তারা।
বাংলাপেইজ/আইকে



