Homeবিনোদনএকুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান আর নেই

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান আর নেই

না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান।

গতকাল রোববার (১৩ নভেম্বর) রাত ৮ টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, তিনি নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম মোস্তফা খান ১৯৮০ সালে ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ নৃত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। নৃত্যশিল্পে বিশেষ অবদান রাখায় ২০২০ সালে একুশে পদক এবং ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পদক ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরষ্কার পেয়েছেন।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments