বিশ্বনাথ প্রতিনিধি:: আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরশহরে লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে পৌর শহরের নতুন ও পুরান বাজারে তিনি এই লিফলেট বিতরণ করেন।
এ সময় সঙ্গে ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোজাহীদ আলী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, নুর উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, মোহাম্মদ কাওছার খান, শামীম আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, আবদুল মুমিন মামুন মেম্বার, সহসাংগঠনিক সম্পাদক তালুকদার মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, সহক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ প্রমুখ।



