Thursday, April 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ডিএনসিসির কাউন্সিলর অফিস থেকে মিলবে জন্ম নিবন্ধন

ডিএনসিসির কাউন্সিলর অফিস থেকে মিলবে জন্ম নিবন্ধন

জনদুর্ভোগ কমিয়ে জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজতর করতে কাউন্সিলর অফিস থেকে নাগরিকদের জন্ম নিবন্ধন প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এ সংক্রান্ত একটি বিষয়ের সারসংক্ষেপ চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে অনুষ্ঠিত ১৮তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ বিষয়টির কথা উল্লেখ করেন।

জানা গেছে, চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে জন্ম নিবন্ধন প্রদানের ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর হবেন নিবন্ধক, আর সহকারী নিবন্ধক হবেন কাউন্সিলর দপ্তরের সচিব। ফলে কাউকে আর কষ্ট করে আঞ্চলিক কার্যালয়ে যেতে হবে না।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments