কাতার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি। নিজেদের যাত্রাটি মোটেও ভালো হয় নি ম্যানুয়েল ন্যায়ারদের। প্রথম ম্যাচেই ‘এশিয়ান পাওয়ার হাউজ’ খ্যাত জাপানের বিপক্ষে ২-১ গোলের হারে শঙ্কায় পড়ে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
কাতারে টিকে থাকতে হলে পরের রাউন্ডের সমীকরণে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। আল বাইত স্টেডিয়ামে লুইস এনরিকের দলের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে থমাস মুলাররা।
বাংলাপেইজ/এএসএম



