Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশচট্টগ্রামএবার আয়াতের বাবাকে কেটে ছয় টুকরা করার হুমকি

এবার আয়াতের বাবাকে কেটে ছয় টুকরা করার হুমকি

শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে ছয় টুকরা করার পর এবার তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে আলিনার বাবা সোহেল রানা এ অভিযোগ করেন। পরে বিষয়টি তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানান।

সোহেল রানা বলেন, ‘হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে হুমকি দেওয়া হয়। খুদে বার্তায় বলা হয়, তোর মেয়েকে ছয় টুকরা করা হয়েছে, তোকেও করা হবে।’

এ বিষয়ে আলিনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, আলিনার বাবাকে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আলিনার বাবা থানায় জিডি করলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এর আগে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় আয়াত।

মুক্তিপণের উদ্দেশে শিশু আয়াতকে অপহরণের কথা স্বীকার করে প্রতিবেশী আবির আলী। অপহরণের এক পর্যায়ে আয়াত চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে আবির। পরে আয়াতকে ছয় টুকরা করে সাগরপাড়ে ফেলে দেয় সে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments