Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাভারত শিবিরে দুঃসংবাদ

ভারত শিবিরে দুঃসংবাদ

টাইগারদের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে ভারতীয় দল।

রোববার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তবে প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ পেলো ভারতীয় দল। হাতের চোটে খেলা থেকে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন উমরান মালিক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন শামি।

এর আগে ভারতীয় দল থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা ও যশ দয়াল। গত সেপ্টেম্বরে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জাদেজার। দয়ালের চোট পিঠে।

ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments