Homeরাজনীতিসোহরাওয়ার্দীর বিকল্প মাঠের কথা জানালেন তথ্যমন্ত্রী

সোহরাওয়ার্দীর বিকল্প মাঠের কথা জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে সমাবেশের জন্য সরকারের পক্ষ সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলা হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ নয়। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ, টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ কিংবা বুড়িগঙ্গার তীরের মাঠ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, গতকাল চট্টগ্রামের জনসভায় লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে। পাঁচ বর্গকিলোমিটার এলাকায় ছিল মানুষের সয়লাব। বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ বা টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ কিংবা বুড়িগঙ্গার তীরেও মাঠ আছে, সেখানেও হতে পারে।’

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments