Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশনোয়াখালী জেলা আ.লীগের সভাপতি খায়রুল, সম্পাদক সোহেল

নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি খায়রুল, সম্পাদক সোহেল

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে সহিদুল্লাহ খান সোহেলকে মনোনীতকরা হয়েছে। একই সঙ্গে নোয়াখালী জেলা থেকে একরামুল করিম চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানান।

এ ছাড়া ৪ সদস্যের কমিটির অপর মনোনীত দুই নেতা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সদস্য পদে একরামুল করিম চৌধুরী।

এর আগে গত ৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমকে পুনরায় সভাপতি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, সবশেষ ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল।

যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments