Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশআজ শহিদ বুদ্ধিজীবী দিবস

আজ শহিদ বুদ্ধিজীবী দিবস

১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ঠিক আগ মুহূর্তে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা পরিকল্পিতভাবে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে ১৪ ডিসেম্বর। ফলে এই দিনকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে ঘোষণা করা হয়।

পৈশাচিক এ ঘটনার মাত্র দুদিন পর ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের মধ্য দিয়ে পরাজয় শিকার করে পাকিস্তানি বাহিনী। এর মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। মূলত পরাজয় আসন্ন বুঝতে পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই সেদিন বুদ্ধিজীবী নিধনের এ পরিকল্পনা বাস্তবায়ন করে পাকিস্তানি হানাদার বাহিনী।

তারা বেছে বেছে শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, শিল্পী, দার্শনিক, চিকিৎসক, বিজ্ঞানী ও রাজনৈতিক চিন্তাবিদদের হত্যা করে। প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় এবারও শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আজ বুধবার সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী রাজধানীতে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা আজ সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে সর্বস্তরের জনগণ।

আওয়ামী লীগের কর্মসূচি : সূর্যোদয় ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সকাল ৭টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন। সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। বেলা ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির কর্মসূচি : সকাল সাড়ে ৮টায় শহিদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠন। দুপুর ২টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবে।

জাতীয় পার্টির কর্মসূচি : সকাল ৮টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments