Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঢাকায় টার্মিনালের বাইরে বাস কাউন্টার থাকবে না

ঢাকায় টার্মিনালের বাইরে বাস কাউন্টার থাকবে না

নতুন বছরের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ঢাকা সিটি করপোরেশনের মেয়র। আগামী বছরের ১ এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া ঢাকা শহরে আর কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার রাখা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে তিনি এ তথ্য জানান।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের যে বাস টার্মিনালগুলো আছে সেগুলো ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে আমরা আরও কঠোর হতে চাই। আমাদের সায়দাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে। এটা মার্চ মাসের মধ্যে শেষ হবে। আমাদের মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন সে ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করব। আগামী ১ এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনো কাউন্টার আমরা রাখতে দেব না।

তিনি বলেন, আমরা দেখি জিগাতলায় একটা কাউন্টার, কলাবাগানে একটা কাউন্টার, খিলগাঁওয়ে আরেকটা কাউন্টার। যার যেখানে ইচ্ছা কাউন্টার খুলে বসে আছে। এতে যানজটের সৃষ্টি হয়। সুতরাং এ বিষয়ে আমরা আরও কঠোর হচ্ছি। আমরা মনে করি, এর মাধ্যমে শুধু যাত্রী সেবা নয়, গণপরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে পারব।

সভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ আরও অনেকে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments