গুজবে কান দিয়ে ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অযথা গুজবে কান দেবেন না। বাংকে টাকার কোনো ঘাটতি নেই। উপার্জিত টাকা ঘরে রেখে বিপদ ডেকে আনবেন না।
দেশে বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং আমদানি-রফতানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অনেকেই নানা মনগড়া মন্তব্য করছেন। দেশে রিজার্ভের কোনো ঘাটতি নেই। সাধারণত তিন মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ থাকলেই চলে। তবে বর্তমানে আমাদের পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা মজুদ আছে।
আইকে



