Homeআজকের শীর্ষ সংবাদ‘২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে’

‘২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকের বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথে থেকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।

শুক্রবার বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

২০৪১ সালের মধ্যে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ। বিশ্বসভায় মর্যাদার সাথে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।

মহান আল্লাহ আমাদের সহায় হউন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments