Monday, May 4, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিছাত্রলীগের কমিটি ঘোষণা

ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবীর শয়ন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর হাসান সৈকতকে।

এর আগে, গত ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর কমিটি ঘোষণার দায়িত্ব দেয়া হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে।

উল্লেখ্য, ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে বিতর্কের মুখে তারা পদত্যাগ ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ভারমুক্ত করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জয়-লেখক।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments