Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বাধ্যতামূলক অবসরে আরেক এসপি

বাধ্যতামূলক অবসরে আরেক এসপি

এবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার।

মো. মুনির হোসেন নামে ওই এসপি সিআইডিতে কর্মরত ছিলেন।

তবে তাকে ২০১১ সালের ১৯ জুলাই ওএসডি করে সদরদপ্তরে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী অবসর দেওয়া হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে, গত ১৬ অক্টোবর একজন এবং ১৮ অক্টোবর তিনজন এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এরপর ৩১ অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজিকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments