Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়শিক্ষায় শুধু পরিবর্তন নয়, রূপান্তর করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

শিক্ষায় শুধু পরিবর্তন নয়, রূপান্তর করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী বছর থেকে দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে। এই শিক্ষাক্রমে প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সকল ক্ষেত্রে শুধু পরিবর্তন নয় রূপান্তর করার চেষ্টা করেছি।’

আজ মঙ্গলবার দুপুরে নাটোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মসিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের কোনো জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। স্বাধীনতার বিরোধী কেউ রাজনীতি করার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments