Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদআদালতে মামলা চলমান রেখে বিশ্বনাথে প্রবাসীর জায়গায় ঘর নির্মাণের অভিযোগ!

আদালতে মামলা চলমান রেখে বিশ্বনাথে প্রবাসীর জায়গায় ঘর নির্মাণের অভিযোগ!

স্টাফ রিপোর্ট:: সিলেটের বিশ্বনাথে আদালতে মামলা বিচারাধীন থাকাবস্থায় সৌদী প্রবাসী রোশন আলী (৭০) পক্ষের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে হিরণ মিয়া নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতের আঁধারে উপজেলা রামপাশা বাজারে ৪.৩১শতক জায়গা দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকারও বেশি। এমন অভিযোগ এনে গত শনিবার রাতে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক সৌদী প্রবাসী রোশন আলী। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কুড়িখলা গ্রামের হাজী ইসকন্দর আলীর ছেলে। আর অভিযুক্ত ব্যক্তি রামপাশা গ্রামের মহবত আলীর ছেলে রামপাশা বাজারের ব্যবসায়ী হিরণ মিয়া।
জানাগেছে, ২০০৭ সালে রামপাশা বাজারে জনৈক আব্দুল হকের কাছ থেকে (মৌজা-রামপাশা, জেল নং-৫৭, দাগ নং- ৩৩৮৪) ৮শতক জায়গা ক্রয় করেন রোশন আলী, তার ভাই সামির আলী, শরফত আলী ও বোন আজিরুন নেছা। এসএ খতিয়ানে জায়গার মালিক রয়েছেন মহব্বত আলী ও তার ৪ বোন। ১৯৭৫ সালে ওই জায়গা জনৈক জব্বার আলীর নিকট বিক্রয় করেন মহব্বত আলী। এরপর ১৯৯৭ সালে জনৈক জমির আলী ও রুশনা বেগমের নিকট জায়গাটি বিক্রয় করেন জব্বার আলী। বিএন জরিপে জমির আলী ও রুশনা বেগমের নামে ক্রয়কৃত জায়গা রেকর্ড হয় এবং ২০০৬ সালে জনৈক আব্দুল হকের কাছে জায়গা বিক্রয় করেন জমির আলী ও রুশনা বেগম।
আর ২০০৭ সালে আব্দুল হকের কাছ থেকে ওই ৮শতক জায়গা ক্রয় করে ভোগদখল করেন সৌদী রোশন আলী। জায়গায় অংশিদারী দাবি করেন এসএ খতিয়ান মূলে মালিক পচন বিবির নাতি রামপাশা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া। তিনি এ বিষয়ে ২০১৫ সালে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন, (মামলা নং- ৭৫৩/২০১৫)। মামলাটি আদালতে বিচারাধিন থাকাবস্থায় গত শুক্রবার বিরোধপূর্ণ ওই জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে জমির মালিক রোশন আলী ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলেও তাকে ভয় ভিতি দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যান হিরণ মিয়া।
এ ব্যপাারে রোশন আলী বলেন, আদালতে মামলা চলমান রেখে জোরপূর্বক তার জায়গা দখল করে রাতের আাঁধারে ঘর নির্মাণ করছেন ব্যবসায়ী হিরন মিয়া। খবর পেয়ে তিনি তার জায়গায় ঘর নির্মানে নিষেধ করেন। কিন্তু এতে নির্মাণ কাজ বন্ধ না করে হিরন মিয়া পাক্ষ উল্টো রোশন আলী পক্ষকে হুমকি দিয়ে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে ব্যবসায়ী হিরণ মিয়া বলেন, রাতের আঁধারে নয়, দিন-দুপুরেই সম্প্রতি তিনি এই জায়গায় ঘর নির্মাণ করেছেন। সেখানে ৮শতক জায়গার মধ্যে ৪.৩১শতক জায়গায় ফরাজি সূত্রে তার মালিকানা রয়েছে। এছাড়া দীর্ঘদিন থেকে তিনি ভোগদখলও করে আসছেন।
ঘটনার সত্যতা জানিয়ে বিশ^নাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, লিখিত নয়, মৌখিক একটি অভিযোগ পেয়েছি। তবে, জমির মালিক যদি উচ্ছেদের জন্য কোর্টের কোন লিখিত আদেশ নিয়ে আসেন তাহলে অবশ্যই উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments